আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর জন্য ফুটবল একটি আদর্শ মডেল: কফি আনান
বিশ্বের তাৎপর্যপূর্ণ ক্রীড়া আসর হচ্ছে বিশ্বকাপ ফুটবল এবং আন্তর্জাতিক সম্প্রদায়সমূহের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ফুটবল আদর্শ মডেল হিসেবে কাজ করছে বলে জানান জাতিসংঘের মহাসবিচ কফি আনান।
ইউএন সেক্রেটারি জেনারেল আনান বলেন, “বিশ্বকাপ ফুটবল এমন একটি টুর্নামেন্ট যা নিয়ে বিশ্বের সকল মানুষ আলোচনা করছে। পৃথিবীর বিভিন্ন বর্ণ, ধর্ম ও জাতির রাষ্ট্রসমূহের মধ্যে ফুটবলই একমাত্র ক্রীড়া যা সকলেই খেলে থাকে।”
জাতিসংঘের মহাসবিচ কফি আননের মাতৃভূমি ঘানা এবারই প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবল আসরের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আনান মনে করেন, ফুটবল খেলায় বিভিন্ন জাতি সম্পৃক্ত হওয়ার ফলে তা আরও বেশি প্রতিযোগীতামূলক ক্রীড়ায় পরিণত হবে।
বিদেশী ফুটবলারদের বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে অংশ নেওয়ার মাদ্যমে বিভিন্ন মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ফুটবল সাহায্য করে বলেও জানান কফি আনান।
