ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
এন্টিগুয়ার সেন্ট জোন্সে সফরকারী ভারত প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দ্বিতীয় দিন শেষে ছয় উইকেটে সংগ্রহ করেছে ৩১৮ রান।
ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও রামনরেশ সারওয়ানের হাফ--সেঞ্চুরি ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচের চালকের আসনে বসিয়েছে।
সফরকারী ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪১ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে এগিয়ে আছে ৭৭ রানে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ক্যারিবীয়ানদের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল সর্বোচ্চ ৭২ রান, ডোয়াইন ব্রাভো ৬৩ রান ও রামনরেশ সারওয়ান ৫৭ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে বিরেন্দ্র সেওয়াগ ৩২ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। তাছাড়া মুনাফ প্যাটেল ৬০ রানের দু’উইকেট ও অনীল কুম্বলে ৮৫ রানের বিনিময়ে দু’উইকেট তুলে নেন।
উইন্ডজের উদ্বোধনী ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা দ্রুত আইট হয়ে গেলেও গেইল ও সারওয়ান দ্বিতীয় উইকেট জুটিতে ১১৯ রান সংগ্রহ করেন।
১৩ টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৭২ রান করার পর কুম্বলের বলে আউট হয়ে যান গেইল।
ভারতীয় তরুণ ফাস্ট বোলার বিক্রম সিংয়ের বল থেকে এক রান নিয়ে সারওয়ান হাফ--সেঞ্চুরি করার পাশাপাশি ব্যক্তিগত ৬০ টি টেস্টে ৪,০০০ রান পূর্ণ করেন। চা বিরতির পর কুম্বলের বলে তিনি আউট হয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা ১৮ রান করে মুনেফ প্যাটেলের বলে যুবরাজ সিংয়ের হাতে ক্যাচ তুলে দেন। শিবনারায়ন চন্দরপল ২৪ রান করেন।
দিন শেষে দিনেশ রামদিন ২২ রান ও ইয়ান ব্রাডশো ১৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
দিনের শুরুতে ভারতীয় লোয়ার--অর্ডার ব্যাটসম্যান শ্রীশান্ত ও প্যাটেল দেড় ঘন্টা ক্রিজে থাকলেও মাত্র ছয় রান সংগ্রহ করতে সমর্থ হয়।
ব্রাভো ও কলিংউড ৩ টি করে উইকেট তুলে নেন।
