১ কোটি ৬০ লক্ষ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিলেন মিকেল
নাইজেরিয়ার তরুণ প্রতিভাবান ফুটবলার জন ওবি মিকেল সকল বিতর্কের অবসান ঘটিয়ে এক কোটি ৬০ লক্ষ পাউন্ড বদলি ফি’র বিনিময়ে চেলসিতে যোগ দিলেন।
জন মিকেলকে পেতে ইংলিশ প্রিমিয়ারলীগ চ্যাম্পিয়ন চেলসি মিকেলের প্রাক্তন দল ম্যানচেষ্টার ইউনাইটেডকে এক কোটি ২০ লক্ষ পাউন্ড ও নরওয়ের ক্লাব লীন ওসলোকে ৪০ লক্ষ পাউন্ড বদলি ফি প্রদান করছে।
এর ফলে চেলসি, ম্যান ইউ ও লীন ওসলো ক্লাবের মধ্যে জন মিকেলকে নিয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটছে।
২০০৫ সালের এপ্রিলে ১৯ বছর বয়সী এই নাইজেরীয় ফুটবলার লীন ওসলো থেকে ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দেয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও পরে দাবি করেন যে, তিনি মূলত চেলসিতে যোগ দিতে চাইলেও তাকে ম্যান ইউতে যোগদানে বাধ্য করা হয়েছিল।
