২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর নিশ্চিত করতে বোয়ে ও গিবসকে সাহায্য করবে আইসিসি

ম্যাচ গড়া--পেটা সংক্রান্ত কারণে গ্রেপ্তার আতঙ্ক কাটিয়ে ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নিকি বোয়ে ও হার্শেল গিবসের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 12:12 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

আইসিসি’র ক্রিকেট কার্যনির্বাহী কমিটির প্রধান ডেভ রিচার্ডসন নয়াদিল্লীতে ক্রিকেট রেটিং ওয়েভসাইট উদ্বেধনকালে বলেন, ম্যাচ গড়া-পেটা সংক্রান্ত কারণে অক্টোবার--নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বোয়ে ও গিবসকে ভারতীয় পুলিশ যাতে গ্রেপ্তার না করে তা নিশ্চিত করতে কাজ করছে আইসিসি।  

২০০০ সালে হার্ড--হিটিং প্রেটিয়াস ব্যাটসম্যান গিবস ও ন্যাটা স্পিন বোলার বোয়ে শেষবার ভারত সফর করেছিলেন। সে সময় তাদের বিরুদ্ধে ম্যাচ--গড়া পেটার অভিযোগ তোলা হয় এবং এর তদন্ত এখনও করছে দিল্লী পুলিশ।

৭ অক্টোবর থেকে ৫ নভেম্বার পর্যন্ত মুম্বাই, মোহালি, আহমেদাবাদ ও জয়পুরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।