ফ্রেঞ্চ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া--হুসারোভা জুটি
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ফ্রেঞ্চ ওপেন গ্রান্ড স্ল্যাম টেনিসের একক বিভাগে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়লেও স্লোভাকিয়ান জ্যানেতি হুসারোভার সাথে জুটি বেঁধে দ্বৈত বিভাগের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
সানিয়া ও হুসারোভা জুটি ৬--১, ৬--৩ সেটে স্পেনের কনচিতা মার্টিনেজ ও কলম্বিয়ান ক্যাসতালিনা ক্যাসতানো জুটিকে পরাজিত করেন।
১৯ বছর বয়সি সানিয়া দ্বৈত বিভাগ র্যাঙ্কিংয়ে ৩৭ তম স্থানে রয়েছেন।
সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এনাস্থিয়া মিসকিনার কাছে পরাজিত হয়ে সানিয়া ফ্রেঞ্চ ওপেন টেনিসের একক বিভাগ থেকে ছিটকে পড়েন।
