ক্লে-কোর্টে নতুন রেকর্ড গড়লেন নাদেল
-ক্লে-কোর্টে টানা ৫৪ টি ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়লেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদেল।
ফ্রেঞ্চ ওপেন টেনিসের প্রথম রাউন্ডের ম্যাচে নাদেল ৬--২, ৭--৫, ৬--১ সেটে রবিন সোডারলিংকে ধরাশায়ী করে ক্লে-কোর্টের এই নতুন রেকর্ডটি গড়লেন।
১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গুইলারমো ভিলাস ক্লে-কোর্টে টানা ৫৩ টি ম্যাচ জিতে এই রেকর্ডটি গড়েছিলেন।
১৯ বছর বয়সি নাদেল প্রথম সেটটি সহজেই জিতে নিলেও দ্বিতীয় সেটে বাঁধার সম্মুখীন হন। কিন্তু ইনফর্ম নাদেলের জয়ধারা রোধ করতে পারেননি সোডারলিং।
