আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দশম স্থানে পিটারসেন
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মিডল--অর্ডার ব্যাটসম্যান কেভিন পিটারসেন ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার কারণে আইসিসি’র টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের দশম স্থানে উঠে এসেছেন।
২৫ বছর বয়সি পিটারসেন ১৭ তম স্থান থেকে সাত ধাপ এগিয়ে ১০ ম স্থানে উঠে এলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
১১ তম স্থানে রয়েছেন মার্কাস ট্রেসকোথিক ও ১৫ তম স্থানে আছেন এন্ড্রু স্ট্রাস।
আইসিসি’র বোলিং র্যাঙ্কিংয়ে ম্যাথু হর্গাড ও এন্ড্রু ফ্লিনটফ রয়েছেন যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।
