শর্টস পরার কারণে ইরাকে গুলি করে টেনিস কোচ ও দই অ্যাথলেটকে হত্যা
ইরাকের একজন টেনিস কোচ এবং দুইজন অ্যাথলেটকে শর্টস পরার অভিযোগে বাগদাদে গুলি করে হত্যা করেছে ইসলামি চরমপন্থীরা। ইরাকি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
হত্যাকারীরা সুন্নি আরব কোচ এবং দু’জন শিয়া টেনিস খেলোয়াড়কে গাড়ী থেকে নামিয়ে গুলি করে হত্যা করে বলে জানায় ইরাকি টেনিস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মানহাম কুবা।
চরমপন্থীরা আগে থেকেই ইরাকিদের বিশেষ করে সুন্নি জনগোষ্ঠির মাঝে লিফলেট বিরতণ করে ছোট পোষাক পরিধান করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেয়।
লিফলেটে লেখা ছিলো, “তরুণদের জন্য শর্টস পরিধান করা নিষিদ্ধ করা হলো। কারণ এটা মুসলিম ধর্মের রীতি--নীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে। মহিলাদের অবশ্যই বোরখা পরতে হবে।”
সুন্নি ধর্মীয় নেতা ঈদ আল জুবাই এই হত্যাকান্ডের নিন্দা জানান।
ইরাকে এক সপ্তাহের মধ্যে ক্রীড়াবিদদের উপর এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালানো লো। এর আগে এ বছরের ১৭ মে জর্ডানের সীমান্তবর্তী পশ্চিম ইরাক থেকে ১৫ সদস্যের তায়কোনদো দলকে অপহরণ করা হয় পশ্চিম ইরাক থেকে।
