২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের ফলাফল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে শনিবার বড় জয় পেয়েছে নাটোরের সালামপুর দাখিল মাদ্রাসা। পাবনা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সালামপুর দাখিল মাদ্রাসা ৭ -- ০ গোলে বিধ্বস্ত করেছে নড়াইলের পৌর মাধ্যমিক বিদ্যালয়কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দিনের অপর খেলায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে হারিয়েছে নীলফামারীর কানিয়ালখাতা উচ্চ বিদ্যালয়কে।

এদিকে বৃষ্টির কারণে কুমিল্লা স্টেডিয়ামের দু’টি খেলা অনুষ্ঠিত হয়নি। খেলা দু’টি রোববার অনুষ্ঠিত হবে।