ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজ জয়
কুইন্স পার্ক ওভালে ব্রায়ান লারার হাফ--সেঞ্চুরির উপর ভর করে ভারতের বিরুদ্ধে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩--১ ব্যবধানে সিরিজ জয় করে নিল ক্যারিবীয়রা।
ত্রিনিদাদে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবীয় অধিনায়ক লারা ৯৭ বল মোকাবেলা করে ৬৯ রান করেন। ম্যাচের ছয় ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ২১৮ রানে পৌঁছে যায়।
টস জিতে উইন্ডিজ দলনায়ক লারা সফরকারী ভারতকে ব্যাট করার আহবান জানান। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে।
ভারতীয় মিডল--অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ ও যুবরাজ সিং চতুর্থ উইকেট জুটিতে ৮০ রান সংগ্রহ করেন। মোহাম্মদ কাইফ ৬২ রান ও যুবরাজ সিং ৫২ রান করে আউট হন। মহেন্দ্র সিং ধোনি ৪৬ রানে অপরাজিত থাকেন।
ক্যারিবীয় ফাস্ট বোলার ব্রাভো ৩ টি ও ব্রাডশো ২ টি উইকেট তুলে নেন।
জবাবে নিজেদের ইনিংসের শুরুটা ভালই করতে পারেনি ক্যারিবীয় টপ--অর্ডার ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান মার্লোন স্যামুয়েল ও রামনরেশ সারওয়ান দ্রুত প্যাভিলিয়ানে ফিরে গেলে চাপের মধ্যে পরে স্বাগতিকরা।
কিন্তু অপর প্রান্তে থাকা ক্রিস গেইল কিছুটা হলেও দুঢ়তা প্রকাশ করেন। তিনি ৪৬ রান করে আউট হন। এরপর অধিনায়ক লারা ও ডোয়াইন ব্রাভো ৯১ রানের জুটি করে দলকে জয়ের নিকটে পৌঁছে দেন। ব্রাভো ৬১ রানে অপরাজিত থাকেন।
পাওয়ার ২ টি, পাঠান ও আগারকার ১ টি করে উইকেট পান।
