আরও ৭ অনুর্ধ্ব - ১৯ ক্রিকেটার বরখাস্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার বয়স বেশি হওয়ার কারণে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব - ১৯ ক্রিকেট টুর্নামেন্ট থেকে আরও সাত খেলোয়াড়কে বরখাস্ত করেছে।
এ নিয়ে বেশি বয়সের খেলোয়াড়দের বহিষ্কারের সংখ্যা ৪০ এ গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ৩৩ জনকে ক্রিকেটারকে বেশি বয়সী বলে অভিযুক্ত করা হয়।
শুক্রবার বহি®কৃত সাত খেলোয়াড়দের দু’জন হলেন চাঁদপুর, বাগেরহাট ও টাঙ্গাইল দলের। অপরদিকে চট্টগ্রাম জেলার বয়সভিত্তিক দল থেকে একজনকে বহিষ্কার করা হয়।
টুর্নামেন্টে রোববার টাঙ্গাইল খুলনার, চট্টগ্রাম নারায়ণগঞ্জের, বাগেরহাট গাইবান্ধার এবং চাঁদপুর বরিশাল জেলার মুখোমুখি হবে। খেলাগুলো হবে ঢাকার বিভিন্ন মাঠে।
১২টি দল চারটি গ্রুপের বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এ গ্রুপে কুমিল্লার সাথে রয়েছে কুমিল্লা, টাঙ্গাইল ও খুলনা। বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। সি গ্রুপে সিলেট, চাঁদপুর ও বরিশাল একে অপরের মুখোমুখি হবে। ডি গ্রুপে লড়ছে রাজশাহী, বাগেরহাট ও গাইবান্ধা।
