বিশ্বকাপ ফুটবলে খেলা হচ্ছে না ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনের
বেলারুশের বিরুদ্ধে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনের কুঁচকিতে আঘাত পাওয়ার কারণে বিশ্বকাপ আসরে আর খেলা হচ্ছে না।বেলারুশের বিরুদ্ধে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনের কুঁচকিতে আঘাত পাওয়ার কারণে বিশ্বকাপ আসরে আর খেলা হচ্ছে না।
ইংলিশ কোচ সভেন গোরান এরিকসন বলেন, “বিশ্বকাপ আসরে রবার্ট গ্রিন যে খেলতে পারছেন না তা প্রায় নিশ্চিত। এটা আসলেই দুঃসংবাদ।”
পল রবিনসন, ২০০২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড জেমস ও লিভারপুলের স্কট কার্সনের মাঝ থেকে গোলরক্ষক নির্বাচন করা হবে বলে কোচ এরিকসন জানান।
এরিকসন আরও বলেন, “তবুও আগামীকাল তার স্ক্যানিং করানো হবে। তার কুঁচকির ইনজুরিটা আসলেই গুরুত্বর।”
