২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লানকেটের দুর্দান্ত বেলিংয়ে শ্রীলঙ্কা ১৪১ রানে অল-আউট

সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংলিশ পেসার লিয়াম  প্লানকেটের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ড ম্যাচের শুরুটা ভালই করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 09:34 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এজবাস্টনের বামিংহ্যামে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার ইনিংস ১৪১ রানে থেমে যাওয়ার পর ইংল্যান্ড দিন শেষে ৩ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে।

কেভিন পিটারসন ৩০ রান ও নাইটওয়াচম্যান ম্যাথু হর্গাড ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

ব্যক্তিগত চতুর্থ টেস্টে ডারহ্যামের ফাস্ট বোলার প্লানকেট ৪৩ রানের বিনিময়ে ভ্যানডোর্ট, সাঙ্গাকারা ও জয়াবর্ধণের উইকেট তুলে নেন।

ইংলিশ অধিনায়ক এন্ড্রু ফ্লিনটফের বলে লঙ্কান শেষ উইকেট মুত্তিয়া মুরালিধরণের ক্যাচটিও ধরেন ২১ বছর বয়সি প্লানকেট।

মাহেলা জয়াবর্ধণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও লঙ্কান ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের বিরুদ্ধে সুবিধা করে উঠতে পারেননি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অভিজ্ঞ চামিনদা ভাস। লাসিথ মালেঙ্গা করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান।

ভাস ও মালেঙ্গা ১০৭ বল মোকাবেলা করে ৫০ রান সংগ্রহ করার কারণে সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১০০ রানের উপরে স্কোর গড়তে সমর্থ হয়।

২০০০--০১ মৌসুমে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের কাছে ৮১ রানে অলআউট লঙ্কানরা অলআউট হয়ে যাওয়ার পর এটাই তাদের দ্বিতীয় সর্বনিু স্কোর।

ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান মার্কাস ট্রেসকথিক ও এন্ড্রু স্ট্রাস দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটি ভালই শুরু করেন। ট্রেসকথিক ও স্ট্রাস ৫৬ রান সংগ্রহ করার পর ব্যক্তিগত ২৭ রানে লঙ্কান বিশ্বসেরা অফ--স্পিনার মুরালিধরণের বলে ট্রেসকথিক উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন।

এরপর লঙ্কান ফিল্ডার সামারাভিরার চমৎকার সরাসরি থ্রো’তে স্ট্রাস রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরতে ফেরেন।

মুরালির বলে প্রথম স্লিপে দাড়ানো জয়াবর্ধণে যদি কুকের ক্যাচটি ধরতে পারতেন তাহলে ইংল্যান্ড আরও চাপের মধ্যে পড়তো। তবে ব্যক্তিগত ২৩ রানের মাথায় মুরালির বলেই আউট হয়ে যান এলেস্টার কুক।