২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে রাজশাহী, খুলনা, বরিশাল ও নারায়ণগঞ্জের জয়

রবিউলের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার রাজশাহী পাঁচ উইকেটের জয় পেয়েছে গাইবান্ধার বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাইবান্ধা প্রথম ব্যাট করে ৫০ ওভারে সবকটি উইকেট খুইয়ে ১৮৯ রান করে। দলের পক্ষে সাদাত সর্বোচ্চ ৪২ রান করেন।

জবাবে রাজশাহী পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রবিউল ১৩৪ বলে ১২ টি চার এবং একটি ছক্কায় ১০০ রান করেন।

এছাড়া দিনের অন্যান্য খেলায় ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খুলনা (২০৫/১০) ৮৯ রানে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে (১১৬/১০), নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে স্বাগতিক নারায়ণগঞ্জ (১২৮/৬) চার উইকেটে বিকেএসপিকে (১২৭/১০) এবং জগন্নাথ হল মাঠে বরিশাল (১৩৮) ২৯ রানে সিলেটকে (১০৯/১০) হারিয়েছে।