২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইশ্বরের হাত’ নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ম্যারাডোনা

আবারও জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা। তবে সেটি একটি চ্যারিটি ম্যাচ। হোক না চ্যারিটি ম্যাচ, একসময়ের মাঠ কাঁপানো এই ফুটবলারের সেই ‘ইশ্বরের হাত’র ভেল্কি দেখার জন্য আশায় বুক বাঁধতে তো কোন দোষ নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মজার ব্যপার হচ্ছে ম্যারাডোনা ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে কথিত ‘ইশ্বরের হাত’ দিয়ে গোল করে যে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়েছিলেন সেই ইংলিশদের বিরুদ্ধেই চ্যারিটি ম্যাচ খেলতে নামবেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশে ম্যারাডোনা ছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবল রথী -- মহারথীকে দেখা যাবে। থাকবেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ব্রায়ান রবসনও খেলবেন এই ম্যাচে।

রবি উইলিয়ামস এবং গর্ডন রামসে দু’দলের অধিনায়ক মনোনীত হয়েছেন। দি মিরর পত্রিকা জানিয়েছে, রামসের ইনজুরির জন্য ওয়েলসের রাগবি তারকা গ্যাভিন হেনসনকে বিশ্ব একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।