অলিম্পিকের ন্যায় বিশ্বকাপ ফুটবলেও নিজস্ব শপথ পাঠের ব্যবস্থা থাকছে
অলিম্পিকের ন্যায় জার্মানিতে আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আসরে অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদের শপথ--বাক্য পাঠ করানো হবে। বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র সভাপতি জোসেফ ব্লাটার এ কথা জানান।
ফিফা বস ব্লাটার বলেন, “নৈতিক মূল্যবোধ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের শপথ--বাক্য পাঠ করানো হয়।”
ব্লাটার জানান, ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে অংশগ্রহণকারী ৩২ টি দলের খেলোয়াড়, কোচ ও ম্যাচের কর্মকর্তাদের অবশ্যই লিখিত শপথ--বাক্যে স্বাক্ষর করতে হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিশ্বকাপের সাথে সম্ভব্য ম্যাচ গড়াপেটা, জুয়া, বর্ণবাদ, ডোপিং এবং যে কোন ধরনের পক্ষপাতমূলক কর্মকান্ড বন্ধের লক্ষ্যে শপথ--বাক্য পাঠ করানো হবে।
অলিম্পিকের উদ্বেধনী দেন অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী এবং কর্মকর্তাদের শপথ-বাক্য পাঠ করানো হয়। অলিম্পিকের নিয়ম ও সম্মান বজায় রাখার লক্ষ্যে সকল খেলোয়াড় লিখিত পত্রে স্বাক্ষর করতে হয়।
