জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এ দলের নাম ঘোষণা
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার ১৫ সদেস্যর বাংলাদেশ এ ক্রিকেট দলের নাম ঘোষণা করেছে। ঘোষিত দলে টেস্ট ক্রিকেটার রয়েছেন আটজন।
১২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সফরে বাংলাদেশ এ দল তিনটি একদিনের এবং তিনটি চারদিনের ম্যাচ খেলবে। তবে সফরের শিডিউল এখনও চুড়ান্ত হয়নি।
এ দলের অধিনায়ক হিসেবে রয়েছেন তুষার ইমরান এং তার ডেপুটি হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম।
মনোনীত ক্রিকেটারদের ৪ জুলাই সকাল নয়টার মধ্যে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গেম ডেভলপমেন্ট ম্যানেজার শন উইলিয়ামসের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ এ দল: তুষার ইমরান, মুশফিকুর রহিম, অলক কাপালী, নাফিস ইকবাল, নাজমুস সাদাত, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, মাহমুদুল্লাহ রিয়াদ, তাপস বৈশ্য, হাসিবুল হোসেন শান্তু, শাফাক আল জাবির, মাহবুবুল আলম রবিন।
