‘দি পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার শুরু
সারা দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণে ‘দি পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’ দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কার্যক্রম।
‘ফাইভ পি ইভেন্টস’ এবং ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ’ (সিডব্লিউএবি) এর উদ্যেগে পরিচালিত মেধা নির্বাচন ও প্রশিক্ষণ কার্যক্রমের মূল দায়িত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক কোচ ও খেলোয়াড়রা।
নতুন কর্মসুচির অংশ হিসেবে ২৫ মে পটুয়াখালী, ২৬ মে ঝালকাঠি, ২৭ মে বাগেরহাট, ২৯ মে মাদারীপুর, ১ জুন কুষ্টিয়া এবং ২ জুন মাগুরায় দক্ষিণ-পশ্চিমাঞ্চের ক্রিকেট মেধাদের খুজে আনার কাজ চলবে।
এর আগে ১৯ মে কিশোরঞ্জ থেকে এই কার্যক্রম শুরু হয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে মেধার খোঁজ করা হয়। এতে কিশোরগঞ্চ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অংশগ্রহণকারী ২৫০০’র বেশি প্রতিযোগীর মধ্য থেকে ২৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
একইভাবে পরবর্তীতে অন্যান্য অঞ্চলে এই কার্যক্রম পরিচালিত হবে।
দি পিংক সিটি’র পৃষ্ঠপোষকতা এবং আল-হাসান গ্রুপ ও ফাইভ পি হোম সলিউশনের সৌজন্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। চ্যানেল আই এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে।
