২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় টেস্ট স্কোয়াডে পাওয়ার এবং রায়না

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা বুধবার মুম্বাইতে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক নিরঞ্জন শাহ যে দলটি ঘোষণা করেছেন তাতে অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলে ছাড়াও উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর এবং উইকেট রক্ষক দিনেশ কার্তিক জায়গা করে নিয়েছেন।

১৬ সদস্যের ভারতীয় স্কোয়াডে আরও সুযোগ পেয়েছেন তরুণ সুরেশ রায়না এবং ভিআরভি সিং। সাথে রয়েছেন আরেক তরুণ ক্রিকেটার রমেশ পাওয়ার।

অন্যদিকে ওয়ানডেতে যোগ্যতার প্রমান দিলেও টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন পেসার অজিত আগারকার। বাদ পড়াদের তালিকায় রয়েছেন ভেনুগোপাল রাও এবং রবিন উথাপ্পা।

ইনজুরির জন্য শচিন টেন্ডুলকারের সার্ভিস না পেলেও ক্যারিবিয় কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষনের ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্তি দলকে বাড়তি অনুপ্রেরনা জোগাবে।

ভারতের টেস্ট স্কোয়াড:

রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, ভিভিএস লক্ষণ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ওয়াসিম জাফর, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, অনিল কুম্বলে, ইরফান পাঠান, এস শ্রীসান্থ, মুনাফ প্যাটেল, ভিআরভি সিং, রমেশ পাওয়ার এবং দিনেশ কার্তিক।