বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মরক্কোর কাছে পরাজিত যুক্তরাষ্ট্র
টেনেসের ন্যাশভিলে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মরক্কোর কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে পরাজিত হয়েছে।
ম্যাচের ৯০ মিনিটের সময় একমাত্র গোলটি করেন মরক্কোর বদলি খেলোয়াড় মোহাম্মদ মাদিহি।
যুক্তরাষ্ট্রের কোচ ব্রুস এরেনা আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরের আগে প্রস্তুতি ম্যাচ পর্যায় তালিকা ঘোষণার পর প্রথম ম্যাচেই এই অঘটন ঘটলো।
ম্যাচের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিক মার্কিন ফুটবলাররা। নির্ধারিত সময়ে দুই মিনিট আগে আমেরিকান তারকা ফুটবলার ল্যানডন ডোনোভ্যান ফ্রি-কিক নিলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন।
ম্যাচের ৬১ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেক ম্যাচের এক মাত্র গোলদাতা মরক্কোর মোহাম্মদ মাদিহি।
মার্কিন রক্ষণভাগের খেলোয়াড় স্টিভ চিরানদোলোর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে মরক্কোর অপর বদলি খেলোয়াড় আল মুবারকি সতীর্থ মাদিহিকে দেন। মার্কিন গোলরক্ষক ক্যাসি কিলারকে একা পেয়ে গোল করতে ভুল করেননি মাদিহি।
ম্যাচে পরাজিত হওয়ার চাইতেও আমেরিকানদের জন্য অভিজ্ঞ ফুটবলার ক্লাউডিও রেইনার ইনজুরিতে পরাটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বিশ্বকাপের আগে ভেনিজুয়েলা ও লাটভিয়ার বিরুদ্ধে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বের ম্যাচে ইটালি, ঘানা ও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে।
