২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ মহিলা দলের জয়

ইতালির তুরিনে ৩৭ তম দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে দুরন্ত সূচনার পর দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশের পুরুষ দাবাড়–রা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ পুরুষ দাবাড়– দল ৩ -- ১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রোববার টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাংলাদেশ ৪ -- ০ ব্যবধানে বিধ্বস্ত করে লিচেনস্টেইনকে।

অন্যদিকে প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৩ -- ০ ব্যবধানে হার মানা বাংলাদেশের মহিলা দাবা দল দ্বিতীয় রাউন্ডে এসেই ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় রাউন্ডে মহিলা দল  নিউজিল্যান্ডকে হারিয়েছে।

মহিলাদের বিভাগে নাজরানা খান এবং মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন যথাক্রমে চেন ইয়েচেন এবং ফেয়ারলি নাতাশার বিরুদ্ধে জয়লাভ করলেও আরেক মহিলা ফিদে মাষ্টার জাকিয়া সুলতানা ড্র করেন মারোরোয়া সুই’র সাথে। 

পুরষদের বিভাগে আন্তর্জাতিক মাষ্টার এনামুল হোসেন গ্রান্ডমাষ্টার তিভিয়াকভ ইভানের সাথে এবং রিফাত বিন সাত্তার গ্রান্ডমাষ্টার নিজিওয়ের ফ্রিসোর সাথে ড্র করেন। এছাড়া গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে গ্রান্ডমাষ্টার সকোলভ এবং গ্রান্ডমাষ্টার ভ্যান উইলি লোখের বিরুদ্ধে হেরে যান।