যুব ক্রিকেটের চুড়ান্ত পর্বের শেষ দল রাজশাহী
শেষ দল হিসেবে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে রাজশাহী। বগুড়া স্টেডিয়ামে মঙ্গলবার ঠাকুরগাঁওকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চুড়ান্ত পর্ব নিশ্চিত করে রাজশাহী।
বিজয়ী দল প্রথম ব্যাট করে আট উইকেটে ২২৫ রান করে। জবাবে ঠাকুরগাঁও ১০৭ রানে অল আউট হয়।
ম্যান অব দ্য ম্যাচ ফরহাদ সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া রবিউল ৫১ রান করেন। শুক্রবার থেকে ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হবে টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা। এই পর্বের দশটি আঞ্চলিক চ্যাম্পিয়নের সাথে যোগ দেবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং বিকেএসপি।
৩১ মে সেমিফাইনাল এবং ৩ জুন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
চুড়ান্ত পর্বের দলগুলো হচ্ছে-
গ্রুপ এ- কুমিল্লা, টাঙ্গাইল, খুলনা
গ্রুপ বি- বিকেএসপি, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ
গ্রুপ সি- সিলেট, চাঁদপুর, বরিশাল
গ্রুপ ডি- রাজশাহী, বাগেরহাট, গাইবান্ধা।
