২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে স্কুল ফুটবলের কোয়ার্টারফাইনাল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টাফাইনাল পর্বে খেলা শুক্রবার থেকে পাবনা ও কুমিল্লা স্টেডিয়ামে একযোগে শুরু হচ্ছে। এই পর্বে মোট ১৬ টি দল অংশগ্রহন করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

প্রতিটি ভেন্যুতে উদ্বোধনী দিনে দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলবে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।

পাবনা স্টেডিয়ামে মেহেরপুরের মনিপুর মাধ্যমিক বিদ্যালয় লড়বে পাবনার ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এবং ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এম বি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে সিরাজগঞ্জের গাবেরপাড়া সিনিয়র মাদ্রাসা।

২ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল।

কোয়ার্টারফাইনাল পর্বের দলগুলো হচ্ছে-

গ্রুপ এ (পাবনা)- মনিপুর মাধ্যমিক বিদ্যালয় (মেহেরপুর), ইউনুস আলী উচ্চ বিদ্যালয় (পাবনা), মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও), গাবেরপাড়া সিনিয়র মাদ্রাসা (সিরাজগঞ্জ), কানিয়াল খাতা উচ্চ বিদ্যালয় (নীলফামারী), ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় (কুড়িগ্রাম), সালামপুর দাখিল মাদ্রাসা (নাটোর), পৌর মাধ্যমিক বিদ্যালয় (নড়াইল)।

গ্রুপ বি (কুমিল্লা)- হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় (চাঁদপুর), ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় (ফেনী), ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (ময়মনসিংহ), লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় (নারায়ণগঞ্জ), রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় (কক্সবাজার), কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় (সিলেট), ফরিদপুর উচ্চ বিদ্যালয় (ফরিদপুর), সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ঝালকাঠি)।