মরক্কোর তারকা অ্যাথলেট গুয়েরুইয়ের অবসর গ্রহণের ঘোষণা
দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মরক্কোর দৌড়বিদ হিশাম আল গুয়েরুই অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।
১৫০০ মিটার দৌড়ে বর্তমান বিশ্ব রেকর্ডটি গুয়েরুই হাতেই আছে। এথেন্স অলিম্পিকে তিনি ১৫০০ মিটার ও ৫০০০ মিটার ইভেন্টে তিনি স্বর্ণপদক জয় করেন।
৩১ বছর বয়সি গুয়েড় পিঠের ইনজুরির কারণে মরক্কোতে এ বছর অনুষ্ঠিত বিশ্ব ইনডোর চ্যাম্পিয়ন্সশিপ আসরে অংশ নিতে পারেননি। ২০০৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স আসরেও ভাইরাসে আক্রান্ত থাকার কারণে অংশ নিতে পারেনি এই মরক্কান।
এক সম্মেলনে তিনি বলেন, “অবসরের বিষয়ে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ১৬ বছর ধরে আমি ক্রীড়াঙ্গণের সাথে যুক্ত আছি। এখন আমি নতুন জীবন শুরু করতে চাই। আমি নতুন জগতে যেতে চাই।
১৯২৪ সালে ফ্রেঞ্চ এলথেট পাভো নরমির পর তিনি হলেন প্রথম দৌড়বিদ যিনি ১৫০০ ও ৫০০০ মিটার শিরোপা জয় করেন। ১৯৯৭, ১৯৯৯, ২০০১ ও ২০০৩ সালে তিনি বিশ্ব খেতাব লাভ করেন।
