প্রাক-বিশ্বকাপ জরিপ: অনুভূতি প্রকাশে সহায়তা করে ফুটবল
ফুটবল মানুষকে নিজের অনুভূতি ও মতামত প্রকাশের সুযোগ করে দেয়। ব্রিটেনে প্রাক-বিশ্বকাপ জরিপে এ তথ্য জানা যায়।
বিশ্বের দুই-তৃতীয়াংশ (৬৪%) মানুষ মনে করেন, ফুটবল দেখা বা খেলার সময় অন্য মানুষের সাথে নিজের অনুভূতি ভাগাভাগি করে নিতে তাদের দারুন ইচ্ছা করে।
নর্দাব্রিয়া ইউনিভারসিটির মনোবিদ্যা বিভাগের প্রধান স্যান্ডি উল্ফসন বলেন, “ফুটবল মানুষের মনস্তাত্বিক নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। ফুটবল মানুষকে আলোচনার উৎস তৈরি করে দেয়।”
বৃটেনের একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান ‘মেনটাল হেলথ রিসার্স ফাউন্ডেশন’ ইন্টারনেটের মাধ্যমে এ জরিপ চালায়।
তাছাড়া শতকরা ৭০ ভাগ মানুষ জানিয়েছে, ফুটবল ম্যাচ অনেক সময় তাদের মনে হতাশা সৃষ্টি করে। আবার শতকরা ৫৮ ভাগ উত্তরদাতা বলেছেন, ফুটবল ম্যাচের গতি প্রকৃতি তাদেরকে অনেক সময় আক্রমণাত্বক করে তোলে।
