২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমস সাঁতারুদের জন্য রাশিয়ান কোচ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগস্টে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের সাাঁতারুদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) রাশিয়ার প্রশিক্ষক ভøাদিমির শেমেটভকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ঢাকায় রাশিয়ান দুতাবাসের সহকারি অ্যাটাশে ইভান এ ক্রাভটসভের সাথে সোমবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিওএ কর্মকর্তারা। 

১৯৮০ সালের অলিম্পিক গেমসে রৌপ্যজয়ী ভøাদিমির ক্রীড়াক্ষেত্রে ইউএসএসআর, ইন্টারন্যাশনাল ক্লাস এবং এমিরিটাস ডিগ্রি লাভ করেছেন।

বিওএ’র চীফ অপারেশন অফিসার কর্ণেল (অব:) ওয়ালিউল্লাহ জানিয়েছেন, কোচ নিয়োগের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েই রেখেছেন, এখন শুধু ২৪ মে’র মধ্যে সাঁতার ফেডারেশনের কাছ থেকে সবুজ সংকেত পেলেই হয়।

সাঁতারুদের নিবিড় অনুশীলন কার্যক্রমের জন্য কোচকে একহাজার ডলার বেতন দেওয়া হবে তিনি জানান।