২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে থেকে স্থায়ীভাবে থেকে যেতে প্রস্তুত বেকহাম!

ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ডেভিড বেকহাম স্পেনে তার জীবনযাপনকে আদর্শ হিসেবে উল্লেখ করে বলেছেন তার পরিবারের সহসাই ইংল্যান্ড ফিরে যাওয়ার কোন পরিকল্পনা নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এক টেলিভিশন সাক্ষাতকারে বেকহাম বলেন, আমি স্পেনে স্থায়ী হতে চাই, আমার পরিবার এখানে থাকতে পেরে যেমন খুশি আমিও এখানে ফুটবল খেলে খুশি।

৩১ বছর বয়স্ক ইংলিশ অধিনায়ক আরও জানান, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ারের ইতি টানতে আগ্রহী। এর কারণ হিসেবে বেকহাম বলেন, ক্যারিয়ারের শেষে সর্বোচ্চ পর্যায়ে এবং সেরা দলে খেলা একজন ফুটবলার হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই। আর এর জন্য ম্যানচেষ্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের কোন বিকল্প নেই।

তাছাড়া স্ত্রী ভিক্টোরিয়াও স্পেনেই থেকে যেতে আগ্রহী বলে জানান বেকহাম।