ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ১৪ সদস্যের স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি। মঙ্গলবার সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ।
শনিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা নাটকীয়ভাবে একরানে জয়লাভ করলে সিরিজে ১ -- ১ এ সমতা আসে। ভারত প্রথম ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয়। সিরিজের শেষ দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মে অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ব্রায়ান লারা, ক্রিস্টোফার গেইল, রুনাকো মর্টন, রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দরপল, মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ, কার্লটন বোগ জুনিয়র, কোরে কলিমোর, ফিডেল এডোয়ার্ডস, জেরোমি টেইলর, ইয়ান ব্রাডশ, ডোয়াইন ব্রাভো, ডেভ মোহাম্মদ।
