ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন ডাউসন
স্পার্সের পক্ষ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ারশিপ আসরে দারুন নৈপুণ্য দেখানোর সুবাদে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন ডাউসন।
কার্লটনের ফুটবলার লুকি ইয়াং যিনি গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারছেন না তার পরিবর্তে ২২ বছর বয়সি স্পার্সের সেন্ট্রাল ডিফেন্ডার ডাউসনকে দলে নেওয়া হয়েছে।
লিডলে কিংয়ের সাথে জুটি বেঁধে প্রিমিয়ারশিপ টুর্নামেন্টে চমৎকার খেলেন তিনি। এ কারণেই স্পার্স প্রিমিয়ারশিপ আসরে পঞ্চম স্থান দখল করতে সমর্থ হয়।
২০০৫ সালে নটিংহ্যাম ফরেস্ট ক্লাব থেকে স্পার্সে যোগ দেন ডাউসন। তিনি ইংল্যান্ডের অনুর্ধ্ব ২১ দলের নিয়মিত খেলেছেন।
