২০০২ সালের পর প্রথম শিরোপা জিতলেন হিঙ্গিস
সুইস তারকা মার্টিনা হিঙ্গিস অবসর ভেঙ্গে টেনিস কোর্টে ফেরার পর রোম মাস্টার্স কাপ জয়ের মাধ্যমে প্রথম শিরোপা লাভ করলেন।
১৩ লাখ ৪০ হাজার ডলারের রোম মাস্টার্স কাপ আসরের ফাইনালে সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় হিঙ্গিস ৬--২, ৭--৫ সেটে বিশ্বের ষষ্ঠদশ বাছাই দিনারা সাফিনাকে পরাজিত করে শিরোপা জয় করেন।
১৯৯৮ সালে মার্কিন প্রতিদ্বন্দ্বী ভেনাস উইলিয়ামসকে হারিয়ে হিঙ্গিস প্রথমবার রোম শিরোপা জিতেছিলেন। এটি তার ক্যারিয়ারের ৪১ তম একক শিরোপা।
২০০২ সালের শেষ দিকে দীর্ঘকাল ধরে পা ও গোড়ালির সমস্যা থাকার কারণে খেলা থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন। এই শিরোপা জয়ের ফলে টেনিস কোর্টে হিঙ্গিসের প্রত্যাবর্তণের সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হল।
