যুব ক্রিকেটের চুড়ান্ত পর্বে চট্টগ্রাম
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে চট্টগ্রাম। কুমিল্লা স্টেডিয়ামে রোববার চট্টগ্রাম সাত উইকেটে লক্ষ্মীপুরকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে।
প্রথম ব্যাট করে লক্ষ্মীপুর ১২২ রানে অলআউট হয়। বিজয়ী দলের রিপন, আসিফ এবং কামরুল দু’টি করে উইকেট লাভ করেন। লক্ষ্মীপুরের লিটন সর্বোচ্চ ২৪, শামিম ২১ এবং রচি ২০ রান করেন।
জবাবে চট্টগ্রাম উদ্বোধনী ব্যাটসম্যানদের দৃঢ়তায় খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম উইকেট জুটিতে রান ওঠে ৭১। ওপেনার তামিম ইকবাল ২৪ বলে ডজনখানেক বাউন্ডারিতে ৪৯ এবং রবিন ৪২ বলে পাঁচটি চারে ৪৩ রান করেন।
চট্টগ্রাম ১৬ দশমিক তিন ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
