২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমন ২০০৫ এর বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ২০০৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া একই বছরের সেরা প্রতিভাবান খেলোয়াড় মনোনীত হয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার আফতাব আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) রোববার ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেছে।

এ বছর সেপ্টেম্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের পুরস্কৃত করা হবে।

২০০২ থেকে ২০০৫ পর্যন্ত পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা:

২০০২ সালের পুরস্কারের জন্য মনোনীত- বর্ষসেরা ক্রীড়াবিদ: আসিফ হোসেন খান (শ্যূটার), বছরের সেরা আবিস্কার: অলক কাপালী (ক্রিকেট), নজরুল ইসলাম (ফুটবল), এনামুল হোসেন রাজীব (দাবা), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রফিক উন নবী নাকিব (হকি), আবুল হোসেন (ফুটবল কোচ), শফিকুল ইসলাম মানিক (ফুটবল কোচ), আমির বাবু (ক্রিকেট কোচ), সালমান এফ রহমান, শফিকুর রহমান মুন্না, সামসুল হক চৌধুরী (সংগঠক), পারটেক্স গ্রুপ, কোকাকোলা, ইস্পাহানী গ্রুপ (পৃষ্ঠপোষক), আব্দুর রহিম, শেখ আকমল হোসেন (ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান), দেওয়ান শফিউল আরেফিন টুটুল (লাইফটাইম অ্যাচিভমেন্ট) ।

২০০৩ সালের পুরস্কারের জন্য মনোনীত- বর্ষসেরা ক্রীড়াবিদ: রজনী কান্ত বর্মন (ফুটবল), বছরের সেরা আবিস্কার: মেহেদী হাসান পরাগ (দাবা), মতিউর মুন্না (ফুটবল), নজরানা খান ইভা (দাবা), মোহাম্মদ রফিক (ক্রিকেট), সামসুন নাহার চুমকি (অ্যাথলেটিকস), ওয়াজেদ গাজী (ফুটবল কোচ), ওসমান খান (ক্রিকেট কোচ), কাজী সেলিম (শ্যূটিং কোচ), মোসাদ্দেক আলী ফালু, আফজালুর রহমান সিনহা, সিরাজুল ইসলাম বাচ্চু, কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, নুরুল আলম চৌধুরী (সংগঠক), স্কয়ার গ্রুপ, এমিরেটস, সিটিসেল (পৃষ্ঠপোষক), এনায়েতুর রহমান খান, আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাদল রায় (লাইফটাইম অ্যাচিভমেন্ট)। 

২০০৪ সালের পুরস্কারের জন্য মনোনীত- বর্ষসেরা ক্রীড়াবিদ: মোহাম্মদ আশরাফুল (ক্রিকেট), বছরের সেরা আবিস্কার: এনামুল হক জুনিয়র (ক্রিকেট), আমিনুল হক (ফুটবল), জাভেদ ওমর (ক্রিকেট), শারমিন আক্তার (শ্যূটিং), শামীমা আক্তার লিজা (দাবা), সবুরা খাতুন, রুবেল রানা (সাঁতার), অঞ্জন চৌধুরী, আ হ ম মুস্তাফা কামাল, গাজী গোলাম দস্তগীর বীর প্রতিক, ইশতিয়াক আহমেদ কারেন, দেলোয়ার হোসেন দিলু-মরনোত্তোর (সংগঠক), মোহাম্মদ সালাহউদ্দিন (ক্রিকেট কোচ), মীর মোহাম্মদ ফারুক (ফুটবল কোচ), গ্রামীণ ফোন, নিটল গ্রুপ, পারটেক্স (পৃষ্ঠপোষক), এ কে মনসুর আজাদ (ফুটবল রেফারী), আকতারউদ্দিন শাহীন (ক্রিকেট আম্পায়ার),

বিশেষ পুস্কার: খালেদ মাহমুদ সুজন (ক্রিকেট), লাইফটাইম অ্যাচিভমেন্ট: সাদেক হোসেন খোকা এমপি, মোনেম মুন্না (মরনোত্তোর)।

২০০৫ সালের পুরস্কারের জন্য মনোনীতরা- বর্ষসেরা ক্রীড়াবিদ: হাবিবুল বাশার (ক্রিকেট), বছরের সেরা আবিস্কার: আফতাব আহমেদ (ক্রিকেট), মোহাম্মদ সুজন, আরিফ খান জয় (ফুটবল), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল (ক্রিকেট), জুয়েল আহমেদ (সাঁতার), ফৌজিয়া হুদা জুঁই (অ্যাথলেটিকস), ক্যাপ্টেন (অব:) সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মনির আহমেদ, রিয়াজ উদ্দিন আল মামুন, খন্দকার জামিল উদ্দিন, শাহেদ রেজা, জাহিদুর রহমান পুশকিন- মরনোত্তোর, রফিকুল ইসলাম টিপু (সংগঠক), ওয়াজেদ গাজী (ফুটবল কোচ), ওয়াহিদুল গণি (ক্রিকেট কোচ), ট্রান্সকম গ্রুপ, একটেল (পৃষ্ঠপোষক), তৈয়ব হাসান (ফুটবল রেফারী), নাদির শাহ (ক্রিকেট আম্পায়ার), বিশেষ পুরস্কার: ন্যাশনাল গেমস ফর ডিজএবল অ্যাসোসিয়েশন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান: দুলু আফেন্দী, মাহমুদুল হক মানু (মরনোত্তোর), লাইফটাইম অ্যাচিভমেন্ট: সাবের হোসেন চৌধুরী, তানভীর হায়দার (মরনোত্তোর)। 

পুরস্কারের জন্য মনোনীতদের আগামী ১০ জুনের মধ্যে পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত এবং দুই কপি ছবি বিএসজেএ কার্যালয়ে প্রেরনের অনুরোধ জানানো হয়েছে।