২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া একাদশের হয়ে খেলতে মঙ্গলবার জেদ্দা যাচ্ছেন চার ক্রিকেটার

পাকিস্তানের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচে অবশিষ্ট এশিয়া একাদশের হয়ে খেলতে মঙ্গলবার জেদ্দা উড়ে যাবেন দেশের চার ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

চার ক্রিকেটার হচ্ছেন- শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, শাহাদত হোসেন এবং আফতাব আহমেদ।

জেদ্দায় ১৮ এবং ১৯ মে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৫ এবং ২৬ মে নিয়ে যাওয়া হয়।

এর আগে ইনজুরির কারনে বাদ পড়া পেসার মাশরাফি বিন মুর্তজার পরিবর্তে শাহরিয়ার নাফিসকে দলভুক্ত করা হয়।

অবশিষ্ট এশিয়া একাদশের অন্য খেলোয়াড়রা হলেন- ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, অজয় জাদেজা (ভারত), সনথ জয়সুরিয়া, রোমেশ কালুভিতারানা, কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)।

এশিয়া একাদশের বিরুদ্ধে পুরো শক্তির পাকিস্তান দলের নেতৃত্বে রয়েছেন যথারীতি ইনজামাম উল হক।