ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ
কিংসটনের সাবাইনা পার্কে শনিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ধুঁকছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২২ ওভারে চার উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছে।
ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালেও ভারতীয় বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধে করতে পারেনি লারার দল। দলীয় এক রানের মধ্যেই ফিরে যান দুই ক্যারিবিয় ওপেনার ক্রিস গেইল (০) এবং রোয়াঙ্কো মর্টন (১)।
অধিনায়ক ব্রায়ান লারা নিজেও ১৪ রান করে ইরফান পাঠানের বলে দ্রাবিড়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এছাড়া চন্দরপল করেন দশ রান।
একই মাঠে বৃহস্পতিবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত পাঁচ উইকেটে জয়লাভ করে।
