যুব ক্রিকেটে ইমনের সেঞ্চুরি
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ইমনের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে টাঙ্গাইল ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নরসিংদীকে।
ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথম ব্যাট করে টাঙ্গাইল ৫০ ওভারে আট উইকেটে ২১৮ রান করে। ইমন ১২৮ বলে দশটি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় ১০১ রান করেন।
জবাবে নরসিংদী মাত্র ৯০ রানেই গুটিয়ে যায়। বিজয়ী দলের সাদি তিনটি এবং ইশতিয়াক দু’টি উইকেট লাভ করেন।
দিনের অন্যান্য খেলায় বগুড়া স্টেডিয়ামে ঠাকুরগাঁও (২৬৭/৭) ১৪৪ রানে কুড়িগ্রামকে (১২৩/১০), নাটোর স্টেডিয়ামে গাইবান্ধা (২৩৪/৯) ৭৫ রানে চাঁপাইনবাবগঞ্জকে (১৫৯/১০) এবং ফরিদপুর স্টেডিয়ামে মাদারীপুর (১৫৪/১০) ৪৪ রানে রাজবাড়ীকে (১১০/১০) হারিয়েছে।
