২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই এশিয়াড হকির চূড়ান্ত পর্বে বাংলাদেশ

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিক বাংলাদেশ হংকংকে ২ - ০ গোলে পরাজিত করার মাধ্যমে এশিয়াড হকির বাছাই পর্বের  চ্যাম্পিয়ন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

আশরাফুল শিশু ও রাসেল মাহমুদ জিমি দলের পক্ষে গোল দু’টি করেন। উভয় গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে।

এ জয়ের সুবাদে বাংলাদেশ ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। ওমান ১৩ পয়েন্ট ও চাইনিজ তাইপে ১২ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

উল্লেখ্য, বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও ওমান, চাইনিজ তাইপে ও হংকং (১২ পয়েন্ট) এশিয়াড হকির চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।