২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশের শীর্ষস্থান অক্ষুন্ন

এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিকরা ১ - ০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

টানা পাঁচ ম্যাচে অপরাজিত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের পয়েন্ট ১২। দিনের দ্বিতীয় ম্যাচে হংকং একই ব্যবধানে হারিয়েছে চাইনীজ তাইপেকে (নয় পয়েন্ট)।

দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ১ -- ০ গোলে হারানো ওমান দশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ছয় ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে সিঙ্গাপুর।

বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ড্র করলেই চলবে।

ম্যাচ হারলেও বাংলাদেশের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল সিঙ্গাপুর। খেলার ৩১ মিনিটে বদলী খেলোয়াড় শামিম রেজার কাছ থেকে প্রতিপক্ষের বক্সের মধ্যে বল পেয়ে চমৎকার দক্ষতায় তা জালে ঠেলে দেন মাকসুদুল আলম হাবুল।

আগের ম্যাচে ওমানের সাথে গোলশুন্য ড্র করা বাংলাদেশকে এই ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি। দলের তিন বিভাগের মধ্যে এলোমেলো এবং সমন্বয়হীনতার ছাপ ছিল চোখে পড়ার মত।

স্বাগতিকরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরী করতে সক্ষম হলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেসব আলোর মুখ দেখেনি।

ম্যাচ শেষে অবশ্য ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ জামাল হায়দার। তবে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারতো বলে মনে করেন কোচ।

অন্যদিকে জয়ের ব্যবধানটাকে বড় করে দেখছেন না বাংলাদেশ দলের উপদেষ্টা কোচ পাকিস্তানি হকি তারকা তাহির জামান। কারণ টুর্নামেন্টে অপরাজিত একমাত্র দল হিসেবে বাংলাদেশই রয়েছে।