২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি বিশ্বকাপের কমবয়সী ফুটবলার ইংল্যান্ডের ওয়ালকট

জার্মানিতে অনুষ্ঠেয় এবারের ফুটবল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হতে যাচ্ছেন ইংল্যান্ড দলের থিও ওয়ালকট। ফিফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

অন্যদিকে ৯ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিউনিসিয়ার ৪০ বছর বয়স্ক গোলরক আলী বোমনিজেল।

নিজের কাব দল আর্সেনালের হয়ে এখনও মাঠে না নামলেও ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে ওয়ালকটের অর্ন্তভুক্তিটাই ছিল চরম বিস্ময়ের। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে প্রথম গোল করেছিলেন ব্রাজিলের পেলে। স্ট্রাইকার ওয়ালকটের সামনেও এখন সেই রেকর্ড ভাঙ্গার হাতছানি।

বিশ্বকাপের বেশি বয়সী ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থান পেতে যাচ্ছেন উত্তর আফ্রিকার দল তিউনিসিয়ার বোমনিজেল। এই তালিকার প্রথম চারটি স্থান দখল করে আছেন যথাক্রমে ক্যামেরুনের রজার মিলা, উত্তর আয়ারল্যান্ডের প্যাট জেনিংস, ইংল্যান্ডের পিটার শিলটন এবং ইতালির দিনো জফ।