স্কুল ফুটবলে সাত গোলে জিতেছে কয়রা এবং সালামপুর মাদ্রাসা
নড়াইল স্টেডিয়ামে বুধবার বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে দিদারুলের চমৎকার হ্যাটট্রিকে কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজ ৭ - ০ গোলে বিধ্বস্ত করেছে পিরোজপুরের কেউনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে।
নাটোর স্টেডিয়ামে সালামপুর দাখিল মাদ্রাসাও একই ব্যবধানে (৭ - ০) হারিয়েছে মানিকগঞ্জের ধানকোড়া উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের সোহেল হ্যাটট্রিক করেছেন। একই ভেন্যুতে চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়।
দিনের অন্যান্য খেলায় টাঙ্গাইল স্টেডিয়ামে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ৫ - ১ গোলে ঢাকার এমারত হোসেন উচ্চ বিদ্যালয়কে, কুড়িগ্রাম স্টেডিয়ামে রাজশাহীর দূর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৩ - ১ গোলে বগুড়ার ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়কে হারালেও নড়াইল স্টেডিয়ামে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাটের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলাটি ২ - ২ গোলে ড্র হয়েছে।
