২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লিগে খেলবে জালালাবাদ ফুটবল লিমিটেড

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ বছর সেপ্টেম্বরে দেশে প্রথমবারের মত আয়োজিত পেশাদার লিগের জন্য ১২ টি দল চুড়ান্ত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এর আগে ১৫ মে ১১ টি দল পেশাদার লিগে খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। এখন জালালাবাদ ফুটবল লিমিটেডকে নিয়ে লিগে অংশগ্রহনকারী দলের ১২ তে দাঁড়ালো।

এদিকে ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে পেশাদার ফুটবল লিগের খেলোয়াড়দের দলবদল।

লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘ, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র, চট্টগ্রাম মোহামেডান, খুলনা আবাহনী, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জালালাবাদ ফুটবল লিমিটেড।