চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করলো বার্সেলোনা
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ১৪ মিনিটে স্প্যানিশ ফুটবল পাওয়ার--হাউজ বার্সেলোনা ১০ জনের আর্সেনালের বিরুদ্ধে দু’টি গোল করে ২--১ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে।
প্যারিসে জাকজমকপূর্ণ ফাইনাল ম্যাচের ১৮ মিনিটের সময় আর্সেনালের গোলরক্ষক লেহম্যান অবৈধভাবে বার্সেলোনার আফ্রিকান বর্ষসেরা স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে বাঁধা দিলে রেফারি তারি হগ তাকে লাল--কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার পর ম্যাচের ৩৭ মিনিটের মাথায় আর্সেনালের অধিনায়ক থিয়েরি হেনরির কর্নার-কিক থেকে বল পেয়ে সল ক্যামবেল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।
ম্যাচের শুরুতেই থিয়েরি হেনরি গোল করার দু’টি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে মাঠে আর্সেনালের আধিপত্য বজায় থাকলেও বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে এবং ম্যাচের শেষ ১৪ মিনিটে দু’টি গোল করে ইউরোপীয় কাপ ঘরে তোলে।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের সময় বার্সা’র গোলরক্ষক ভালদেস ফরাসি স্ট্রাইকার থিয়েরি হেনরি গোলকরার একটি প্রচেষ্টা নষ্ট করে দেন।
সেলটিসের সাবেক তারকা ফুটবলার লারসেন বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমেই স্যামুয়েল ইতোকে গোলের সুযোগ করে দেন। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় ইতোর গোল থেকে ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায় বার্সেলোনা।
বার্সেলোনার পক্ষে ম্যাচের ৮০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন বেলিটি। এরপর আর্সেনাল ম্যাচে গোলের আর কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি।
