২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে রেকর্ড-সংখ্যক দর্শকের আশা করছে অসিরা

অস্ট্রেলিয়ার একজন শীর্ষ ক্রিকেট কর্মকর্তা আশা করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের টিকিটের চাহিদা অনুসারে দর্শক সমাগম হলে টেস্ট ম্যাচে টিকিট বিক্রির অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে দর্শকদের উপস্থিতির নতুন বিশ্ব রেকর্ড হতে পারে।

টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতির রেকর্ড বর্তমানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্স দখল করে আছে। ১৯৬০--৬১ মৌসুমে অস্ট্রেলিয়া--ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্টে ৯০,৮০০ দর্শকের উপস্থিতিতে এই রেকর্ড হয়।

ইতোমধ্যেই ১০৫,০০০ অস্ট্রেলিয়ান ভক্ত অ্যাশেজ সিরিজের টিকিট পাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র কাছে রেজিস্ট্রেশন করেছে।

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ১৯ থেকে ১০৭ মার্কিন ডলার।