জার্মানির বিশ্বকাপে এশিয়ার ফুটবল খ্যাতি বৃদ্ধি পাবে: এএফসি
ফুটবল শক্তিধর অন্যতম মহাদেশ হিসেবে এশিয়াকে প্রমাণ করার জন্য জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল অন্যতম একটি আসর যাতে এই মহাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের শক্তিমত্তা তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন এএফসি’র সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জাপান, সৌদি আরব, ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া অংশগ্রহণ করবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
হাম্মাম বলেন, “বিশ্ব ফুটবল অঙ্গণে এশিয়ান দলগুলোর নৈপুণ্যের উপর নির্ভর করছে এই মহাদেশের ফুটবল শক্তির খ্যাতি ও সুনাম। এশিয়ায় ফুটবলের ভবিষ্যৎ যে উজ্জল তা আমরা বলতে পারি। কিন্তু ফিফা’র পূর্বের বিশ্বকাপ আসরগুলোতে এবং অন্যান্য আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলোতে এশিয়ার দলগুলো নিজেদের নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি।”
তিনি আরও বলেন, “তাই ফুটবল খেলায় আমরাও যে পিছিয়ে নেই তা প্রমাণ করার উপযুক্ত সময় হচ্ছে ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ।
২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনে সফল হয়েছিল। টুর্নামেন্টে নিজেদের ভক্তদের সামনে উভয় দলই ভাল খেলেছিল। এবার যদি জাপান ও কোরিয়া ব্যর্থ হয় তাহলে পূর্বের বিশ্বকাপে তাদের অর্জনসমূহ কদাচিৎ ঘটে বলে প্রতীয়মান হবে।
৩২ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপ ফুটবরেল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। ইরান এর আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেললেও গ্রুপ পর্ব অতিক্রম করতে ব্যর্থ হয়।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে সৌদি আরব দ্বিতীয় রাউন্ডে উঠতে সমর্থ হয় যা তাদের সেরা প্রাপ্তি।
হাম্মাম আশাপ্রকাশ করে প্রকাশ করেন, এশিয়ার ফুটবল ভক্তদের সম্মান রাখতে ২০০৬ সালের বিশ্বকাপ আসরে ভাল করবে।
এশিয়ান চ্যাম্পিয়ন জাপান গ্রুপ পর্বে অপর এশিয়ান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। ইরান মুখোমুখি হবে মেক্সিকো, পর্তুগাল ও এঙ্গোলার।
তিউনিশিয়া, ইউক্রেন ও স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে সৌদি আরব। টোগো, ফ্রান্স ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের সেমি ফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।
