২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লাইন্সম্যান পরিবর্তন

বার্সেলোনার জার্সি গায়ে দিয়ে ছবিতোলার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত একজন লাইন্সম্যানকে পরিবর্তন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 10:34 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নরওয়ের লাইন্সম্যান ওলে হার্মেল বর্গান তার দেশের স্থানীয় ‘দ্রামেন্স তিদেনে’ পত্রিকায় বার্সেলোনার শার্ট পরিধান করে সোমবার ছবি তোলেন।

বর্গান জানান, তিনি এখনও নিরপেক্ষ রয়েছেন। কিন্তু তারপরও উয়েফা প্রথমেই তাকে বাদ দিয়ে তার প্রতিদ্বন্দ্বী এরিল্ড সানডেটকে দায়িত্ব দিয়েছে। বুধবার সকালে প্যারিসে এসে পৌঁচ্ছানোর কথা রয়েছে সানডেটের।

এদিকে পত্রিকাটির ক্রীড়া সম্পাদক পের জন ব্রিকি জানান, ছবি তোলার সময় বর্গান বার্সেলোনা ও আর্সেনাল উভয় দলের শার্টই পরিধান করেছিলেন।

কিন্তু উয়েফা কর্মকর্তারা মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির সংস্করণে বার্সেলোনার শার্ট পরিহিত বর্গানের ছবিটি ছাপা হয়েছে।