সেপ্টেম্বরে আফ্রো-এশিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ভারতে
এ বছরের সেপ্টেম্বর মাসে ভারত আয়োজন করতে যাচ্ছে আফ্রো-এশিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফ্রিকায় ২০০৫ সালের আগস্ট মাসে আফ্রো-এশিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পর দ্বিতীয়বারের মত ভারতে বসতে যাচ্ছে এই ক্রিকেট আসরটি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট শেষে ও ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে আগে অর্থাৎ মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্টটি আয়োজন করতে সম্মত হয়েছে আইসিসি ও বিসিসিআই।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আয়োজিত আফ্রো-এশিয়া ওয়ান ডে টুর্নামেন্টে তিনটি দিবা-রাত্রীর ম্যাচ খেলা হবে।
২০০৭ সালে আফ্রিকায় তৃতীয়বারের মত আফ্রো-এশিয়া ক্রিকেট আসরটি বসবে।
