২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে বাংলাদেশ

প্রথম দল হিসেবে এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টে ওমানের সাথে গোলশুন্য ড্র করে এশিয়ান গেমসের চুড়ান্ত পর্বে উঠে যায় স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাছাই পর্বের চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। শেষ দু’টি ম্যাচে বাংলাদেশ যথাক্রমে সিঙ্গাপুর এবং হংকংয়ের মুখোমুখি হবে।

নয় পয়েন্ট করে সংগ্রহ করে চুড়ান্ত পর্বে ওঠার অপেক্ষায় রয়েছে চাইনীজ তাইপে এবং হংকং। দুদলেরই দু’টি করে ম্যাচ বাকি রয়েছে। সাত পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওমান।

দু’দলের আক্রমন -- পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রানবন্ত হয়ে উঠেছিল ম্যাচটি। বিশেষ করে বাংলাদেশের গোলরক্ষক রাসেল খান বাপ্পীর খেলা মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দর্শকদের। পুরো ম্যাচে প্রতিপক্ষের বেশ কয়েকটি আক্রমন অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন বাপ্পী।

খেলার ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ পেয়েছিল ওমান, কিন্তু বাপ্পীর অবিশ্বাস্য দক্ষতার কাছে তা ব্যর্থ হয়ে যায়। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাই বাপ্পীর ঝুলিতেই গেছে।

বাংলাদেশ বৃহস্পতিবার তাদের পরের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে।

দিনের প্রথম ম্যাচে হংকং ৫ -- ১ গোলে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে। বিজয়ী দলের আরিফ ২০ মিনিটে প্রথম গোল করেন। চার মিনিট পর ব্যবধান ২ -- ০ তে উন্নীত করেন গুরুদেব ধীলন। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটিও করেন আরিফ। এরপর ৫২ ও ৫৪ মিনিটে পরপর দু’টি গোল করেন আলী আসগর।

শ্রীলঙ্কার পক্ষে ৬০ মিনিটে একটি গোল পরিশোধ করেন আবেরতেœ।

অপর ম্যাচে চাইনীজ তাইপে ৩ -- ০ গোলে হারিয়েছে ইরানকে। তিনটি গোলই আসে খেলার প্রথমার্ধে। বিজয়ী দলের পক্ষে ইয়াও ওয়েন, মিন কুয়ান এবং জুই হাও একটি করে গোল করেন।

ইরানের আব্বাসী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।