২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেটে অমিত, মশিউরের সেঞ্চুরি

অমিতের অনবদ্য সেঞ্চুরির সুবাদে খুলনা জেলা ঢাকা ব্যাংক জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে নড়াইলকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। মাগুরা স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় খুলনা ২২৫ রানের বিশাল ব্যবধানে হারায় নড়াইলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রথম ব্যাট করে খুলনা নয় উইকেটে ৩১৬ রান করে। অমিত ১৪ টি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় ১০৩ রান করেন।

জবাবে নড়াইল ২৮ দশমিক চার ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয়। বিশ্ব ১৫ রান খরচায় তিন উইকেট লাভ করেন।

বগুড়া স্টেডিয়ামে মশিউরের সেঞ্চুরিতে কুড়িগ্রাম ৮৯ রানে হারিয়েছে পঞ্চগড়কে। কুড়িগ্রাম প্রথম ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। মশিউর মাত্র ৬৯ বলে ১৭ টি বাউন্ডারি এবং দু’টি ছক্কার সাহায্যে করেন ১০৭ রান।

জবাবে পঞ্চগড় ৯৭ রানে অলআউট হয়। আসাদুজ্জামান পাঁচ এবং আশরাফুল তিন উইকেট তুলে নেন।

এছাড়া দিনের অন্যান্য খেলায় ফরিদপুর স্টেডিয়ামে রাজবাড়ী (২১৩/১০) ৯৭ রানে শরীয়তপুরকে (১১৬/১০) ময়মনসিংহ স্টেডিয়ামে টাঙ্গাইল (১৯৯/১০) ৭২ রানে ফরিদপুরকে (১২৭/১০) এবং নাটোর স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ (২০২/১০) ৫১ রানে জয়পুরহাটকে (১৫১/১০) পরাজিত করে।