২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দল হিসেবে জার্মানি পৌঁছেছে টোগো

প্রথম দল হিসেবে টোগো জার্মানি পৌঁছেছে। সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় স্টুটগার্টে অবতরন করে টোগো জাতীয় দলকে বহনকারী বিমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

জার্মানির মাটি স্পর্শ করার পর টোগো দলকে স্বাগত জানান স্থানীয় ওর্টেমবার্গ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হার্বার্ট রোশ্ক, সাথে ছিলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যাচ কমিটির চেয়ারম্যান হার্মান শেলবেহর।

টোগো দলের জার্মানি পৌঁছার খবর সংগ্রহ করতে জাপান এবং ব্রাজিলের দু’টি ফিল্ম ইউনিটসহ প্রায় ৭০ জন রিপোর্টার এবং ১৫ জন ক্যামেরাম্যান বিমানবন্দরে জড়ো হয়েছিলেন।