অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেটে খুলনার জয়
ইমরান এবং অমিতের দু’টি অনবদ্য হাফসেঞ্চুরির সুবাদে খুলনা সোমবার ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেটে সাতক্ষীরার বিরুদ্ধে তিন উইকেটের জয় পেয়েছে।
মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা প্রথম ব্যাট করে ১৪৭ রানে অল আউট হয়। বিশ্ব ২৮ রানে পাঁচ উইকেট দখল করেন।
জবাবে খুলনা সাত উইকেটে ১৪৯ রান করে জয় ছিনিয়ে নেয়। ইমরান ৫২ এবং অমিত ৫১ রান করেন।
এছাড়া কুমিল্লা স্টেডিয়ামে ফেনী (১০২/৫) পাঁচ উইকেটে ব্রাহ্মণবাড়িয়াকে (১০১/১০) এবং ফরিদপুর স্টেডিয়ামে মাদারীপুর (১৪১/১০) নয় রানে গোপালগঞ্জকে (১৩২/১০) হারিয়েছে।
