স্পেনের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন মরিয়েন্তেস, বারাজা
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিভারপুলের স্ট্রাইকার ফার্নান্ডো মরিয়েন্তেস। তবে ভ্যালেন্সিয়ার হয়ে ভালোমন্দে মেশানো একটি মৌসুম কাটানোর পরও দলে জায়গা হয়েছে কার্লোস মার্সেনারের।
ভ্যালেন্সিয়ায় মার্সেনের সতীর্থ রুবেন বারাজা এবং ভিসেন্টও বাদ পড়েছেন স্কোয়াড থেকে। এদিকে হাঁটুর লিগামেন্ট ইনজুরি আক্রান্ত রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রাউল এবং বার্সেলোনার মিডফিল্ডার জাভি ঠিকই দলে জায়গা করে নিয়েছেন।
বিশ্বকাপের এইচ গ্রুপে স্পেনের সাথে রয়েছে ইউক্রেন, তিউনিসিয়া এবং সৌদি আরব।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক- ইকর ক্যাসিলাস (রিয়াল মাদ্রিদ), পেপ রেইনা (লিভারপুল), সান্টিয়াগো কানিজারেস (ভ্যালেন্সিয়া)।
ডিফেন্ডার- অ্যান্টোনিও লোপেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাবলো ইবানেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), কার্লেস পুয়ুল (বার্সেলোনা), হুয়ান্তো (রিয়াল বেটিস), আসিয়ের ডেল হর্নো (চেলসি), মাইকেল সালগাদো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), কার্লোস মার্সেনা (ভ্যালেন্সিয়া)।
মিডফিল্ডার- সেস ফাবেরগাস (আর্সেনাল), হোসে অ্যান্টোনিও রিয়েস (আর্সেনাল), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), জাভি (বার্সেলোনা), জোয়াকুইন (রিয়াল বেটিস), লুইস গার্সিয়া (লিভারপুল), জাবি আলোনসো (লিভারপুল), ডেভিড আলবেলদা (ভ্যালেন্সিয়া), মার্কোস সেনা (ভিলারিয়েল)।
ফরোয়ার্ড- ফার্নান্ডো টোরেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), রাউল (রিয়াল মাদ্রিদ), ডেভিড ভিলা (ভ্যালেন্সিয়া)।
